ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
পারিবারিক কবরস্থানের বেড়া ভাঙচুর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৩৫ বার পঠিত

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কবরস্থানের বেড়া ভাঙচুর ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শামীম হাওলাদার বলেন, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি ৮ নম্বর সিদ্দকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিরাট গ্রামে। ওই এলাকায় মো. শহিদ হোসেন মেম্বারের বাড়ির সামনে তাদের পারিবারিক কবরস্থান রয়েছে।
তিনি অভিযোগ করেন, পাশের বাড়ির বাসিন্দা বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার, সাকিব ও আরাফাতসহ কয়েকজন তাদের পারিবারিক কবরস্থানের দেওয়া বেড়া ভেঙে ফেলে। এ সময় তার বাবা আব্দুল জলিল হাওলাদার ও দাদা শাহজাহান হাওলাদার পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র রামদা নিয়ে তাদের ধাওয়া করা হয়। ঘটনার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় গত ৯ মার্চ নলছিটি থানায় বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার, সাকিব ও আরাফাতের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার দাবি, অভিযুক্ত বাচ্চু হাওলাদার এলাকায় একজন চিহ্নিত ভূমিদস্যু এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে মোসা. মুন্নি আক্তার অভিযোগ করে বলেন, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যার পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় তিনি ২ ফেব্রুয়ারি ঝালকাঠি আদালতে বাচ্চু হাওলাদার, লালন, মনির হাওলাদার, হারুন হাওলাদার, ফারুক হাওলাদার, আরাফাত ও সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা, অত্যাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


















