ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ঘাতক আটক 

পারিবারিক কলহে অতিষ্ঠ পুত্রবধূর দা’র কোপে শাশুড়ীর মৃত্যু

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পঠিত
 শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পারিবারিক কলহে অতিষ্ঠ পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ ছেনোয়ারা (২১)কে জনতার সহযোগিতায় আটক করা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে৩ টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।স্থানীয়র জানান,প্রায় পাঁচ দিন আগে মোঃ ইদ্রিসের স্ত্রী ছেনোয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক ও ভালো আচরণ করেন।ছেনোয়ারা স্বামীর বাড়িতে ফিরে আসলে ক্ষিপ্ত শাশুড়ী পুত্রবধুকে তালাক গ্রহণ করে চলে যাওয়ার জন্য ব্যাপক মারধর করে।
এবং স্বামী মোঃ ইদ্রিসও মারধর করে তালাক দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে।ইদ্রিস পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো ওইদিন দুপুর আনুমানিক ৩টার সময় মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনোয়ারা বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
গুরুতর আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ব্যবহৃত দা’টি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পুত্রবধু ছেনোয়ারা কে আটক করে। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনি নিজ শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যাচ্ছিলেন।পরে এলাকাবাসী বিষয়টি বাহারছড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ছেনোয়ারা বেগম (২৮) কে আটক করেন।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনেয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

ঘাতক আটক 

পারিবারিক কলহে অতিষ্ঠ পুত্রবধূর দা’র কোপে শাশুড়ীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬