পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৪১ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর রনু আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম মোল্লা। বক্তারা বলেন, আদর্শ মা-ই আদর্শ শিক্ষার্থী তৈরির মূল প্রেরণা। পরিবারে সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা যত বেশি হবে, শিশুদের সামগ্রিক অগ্রগতিও তত দ্রুত দৃশ্যমান হবে। অনুষ্ঠানে নির্বাচিত আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।



















