ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ বার পঠিত

পিরোজপুর ও ইন্দুরকানী প্রতিনিধি::সারাদেশের ন্যায় পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুপ্রক এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা দুপ্রক এর সহসভাপতি মোস্তফা তালুকদার, সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, পিআইও মিলন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, রূপালী ব্যাংকের ম্যানেজার মো. এমরান হোসেন, শিক্ষক সুব্রত মিত্র, সাংবাদিক সাইফুল ইসলাম এবং উন্নয়নকর্মী আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার বিভিন্ন দপ্তরের সেবা প্রদানের ক্ষেত্রে নানামুখী উদ্যোগ নিয়েছে। অধিকাংশ সেবা এখন অনলাইনে দেওয়া হচ্ছে, যেখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণ সচেতন হলে দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫