ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগে মানববন্ধন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩৫ বার পঠিত
পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দার ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়নের কিছু জনপ্রতিনিধির কার্যক্রম নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। বক্তারা অভিযোগ করেন, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, যা তদন্তের দাবি রাখে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। অভিযোগের বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উত্থাপন করেছেন বলে জানা গেছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আকমল হোসেন মাস্টার, সহ-সভাপতি আলকাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সান্টু খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি চপল ফকির, জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রহিম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ১০:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫