ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলা : আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৭৫ বার পঠিত
পিরোজপুর অফিস :: পিরোজপুরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন, জেলার কাউখালি উপজেলা আ.লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আ.লীগেরসহ সভাপতি মিজানুর রহমান। গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়। মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলেরসহ সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গেল ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্র, বোমা, নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলা : আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫