ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও বিভিন্ন ফলের চারা বিতরণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ৭৬ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর সদর এর আয়োজনে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উফশী আমন ধানের বীজ, উফশী সবজি বীজ এবং নারিকেল, তাল, আম, কাঁঠাল, জাম, বেল ও নিম চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ প্রমুখ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও বিভিন্ন ফলের চারা বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫