ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পিরোজপুরে জীবিকায়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে জীবিকায়ন বিষয়ক এক স্টেকহোল্ডার কর্মশালা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে এসডিএফ পিরোজপুর জেলা অফিস, সহযোগিতায় ছিল জেলা প্রশাসন। কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. কামাল বাশার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অসীম কুমার সাহা (জেলা ব্যবস্থাপক, এসডিএফ) ও মো. মাজহারুল ইসলাম (অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি)। আঞ্চলিক পরিচালক জানান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০০ সালের ১২ অক্টোবর কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী এসডিএফ একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। পিরোজপুর জেলায় এসডিএফের আওতায় ১২৫টি গ্রাম সমিতির ঘর, ১২৫টি গভীর নলকূপ, ১৮টি সোলার স্ট্রিট লাইট, ২১টি বিএফএস সড়ক ও ৭টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। জীবিকায়ন কার্যক্রমে ১৪ হাজার ৪৭ জন আইজিএ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঘূর্ণায়মান ঋণ বিতরণ করা হয়েছে ১৮ হাজার ৮৩৩ জনকে, যার পরিমাণ প্রায় ৫৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ২০টি উৎপাদনকারী দল গঠন ও সমবায় নিবন্ধন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য, পুষ্টি ও যুব উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এসডিএফের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কোনো রাজনৈতিক প্রভাব যাতে কার্যক্রমকে ভিন্ন পথে পরিচালিত না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন। সভাপতির বক্তব্যে মো. কামাল বাশার এসডিএফের বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এসডিএফ প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জীবিকায়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬