ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ১৬ বার পঠিত
পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলার সভাকক্ষে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণ উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এ সভা হয়। সভায় জেলার ৩০ জন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার অংশ নেন, যাদের সম্মিলিত অনুসারী সংখ্যা ১২ লাখের বেশি। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন, জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান ও আবুল হোসেন অন্যান্যরা। সভাপতিত্ব করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতি হির্বাহী পরিচালক জিয়উল আহসান। বক্তারা বলেন, কন্টেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ও ইতিবাচক কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য, ট্রলিং, ব্যক্তিগত তথ্য অপব্যবহার ও সাইবার হয়রানি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় নিরাপদ ডিজিটাল আচরণ, ফেসবুক ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং সাংবাদিকদের সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬