ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
পিরোজপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৩৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম শেখ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহম্মেদ শহীদুল হক চান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, সাংস্কৃতিক কর্মী জগৎ প্রিয় দাস বিশু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, এনসিপির জেলা সদস্য সচিব মো. আলামীন, সুজনের জেলা সম্পাদক মো. শাহ আলাম শেখ, সহকারী অধ্যাপক (অব.) ঈশ্বর চন্দ্র দাস ও ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আহদুল ইসলাম শিমুলসহ অনেকে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, নারীনেত্রী ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। সুধী সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় দৈনিক ইত্তেফাকের ঐতিহাসিক ও অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতি সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন অবদান তুলে ধরেন। সাত দশকের বেশি সময় ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে আসা দৈনিক ইত্তেফাক ভবিষ্যতেও আধুনিক প্রজন্মের চেতনার ধারক হয়ে শতবর্ষের পথে তার জয়যাত্রা অব্যাহত রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আরও পড়ুন:



















