পিরোজপুরে নবনির্বাচিত পৌর বিএনপি কমিটির সংবর্ধনা

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৭০ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে নবনির্বাচিত পৌর বিএনপি কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ৬ নম্বর ওয়ার্ড, পৌরসভা, পিরোজপুর এর আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৭৫ নম্বর উত্তর নামাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল হাসান মারুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মো. তহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন প্রমুখ। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে ভূপাতিত হয়ে নিহতদের স্মরণে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



















