ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের মিছিল-সমাবেশ

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত
পিরোজপুর অফিস:    পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের পোস্ট অফিস রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। তারা কথিত ‘স্বৈরাচার’ ও তাদের সহযোগীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
17 October 2026

কক্সবাজারের রিসার্টে অগ্নিকান্ড:১০ পর্যটকের মৃত্যু,আহত-৭: ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬