ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৮৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ৬নং শারিকতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ডুমরিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পলাশ কান্তি সাহা, দীপক সাহা ও শিব শংকর সাহার বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ আগুন লাগার শব্দ ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পলাশ কান্তি সাহার তালাবদ্ধ ঘরে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দীর্ঘ চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ক্ষতিগ্রস্ত পলাশ কান্তি সাহা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ভোরে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ঘর সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তার ভাষ্য অনুযায়ী, ঘরের ভেতরে থাকা সব আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। তার ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা বলে তিনি দাবি করেন। অন্য ক্ষতিগ্রস্ত শিব শংকর সাহার মা সন্ধ্যা সাহা বলেন, ভোরে বাথরুম থেকে ফিরে এসে পাশের ঘরে আগুন দেখতে পান। তখন ওই ঘরে কেউ উপস্থিত ছিল না। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে তাদের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। তিনি সরকারের সহায়তা কামনা করেন। পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার যুগল বিশ্বাস জানান, ভোর ৬ টা ৪৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫