ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
পিরোজপুরে রিকে’র উদ্যোগে দুস্থ, অসহায় প্রবীণ মহিলাদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১৪১ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে দুস্থ, অসহায়, প্রবীণ মহিলাদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বিতরণ করেছেন। এ সময় চারজন জন দুস্থ অসহায় ও প্রবীণ মহিলাদের মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা বাবদ ৪৮ হাজার টাকা প্রদান করা হয়। প্রবীণ কল্যাণ কর্মসূচী রিকে’র আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান জানান, প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় ২০১৬ সাল থেকে পিরোজপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাতজন দুস্থ অসহায় ও প্রবীণ মহিলার মাঝে অর্থ বিতরণ করা হয়। এই ধারাবাহিকতায় আজ চারটি ইউনিয়নের চারজন দুস্থ অসহায় ও প্রবীণ মহিলাদের মাঝে সাতটি ইউনিয়নের প্রোগ্রাম অফিসারদের উপস্থিতিতে এই নগদ অর্থ বিতরণ করা হয়। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাকির হোসেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক ইকবাল কবির, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, উইকের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমূখ।
আরও পড়ুন:


















