ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৬৬ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকসাচালকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির সিকদার (২৫) পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫বছর বয়সী একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাতের গভীরে কোন এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে। শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তীতে থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পিতা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি সনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকসাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাব্বিরের রিকসাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় সাব্বির মাদক সেবনের সাথে জড়িত ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:



















