ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, জেলা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা। পথসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, আসাদুজ্জামান লিটু, আখতারুজ্জামান সুমন, আল আমিন মুন্সী প্রমুখ। বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয়।” তারা রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দ মরহুম জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবর-এর কবর জিয়ারত করেন।
আরও পড়ুন:




















