ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১১১ বার পঠিত

পিরোজপুর অফিস :: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‎বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম। ‎তারা বলেন, আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ‎বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬