ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আলোচনা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৬৭ বার পঠিত
পিরোজপুর অফিস :: পিরোজপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা অডিটরিয়ামে অ্যাকসেস টু  সাসেটিনেবল ডেভেলপমেন্ট ফর দ্যা হিজড়া কমিউনিটি কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় হিজরা জনগোষ্ঠীর উপস্থিতিতে একটি নাটক মঞ্চস্থ হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ আবু নাসের। আত্ম সাহায্য কর্মসূচির নির্বাহী পরিচালক হাসনে আরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়নের উপপরিচালক আব্দুল হাই মল্লিক, জেলা মহিয়া সংস্থার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মনিকা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাকিল সারোয়ার। প্রকল্প পরিচালক মর্তুজা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়ক বিপ্লব রায়, রাজনীতিবিদ জাকির হোসেন, প্রকল্পের একাউটেন্টে কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা রবিন চাক, সাংবাদিক ইমরান সিকদার সালাউদ্দিন, শাওন খান, মুসফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান, এছাড়া হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি জানান। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আলোচনা

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫