ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুর সদরের টোনায় গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫১ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় টোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে টোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মইনুল ইসলামের সভাপতিত্বে নগর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শিকদার সাঈদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার নন্দী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মরজিনা মোর্শেদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসন্তী রানী মজুমদার, জিআইএস স্পেশালিস্ট মির্জা জদিদ হাসান, জুনিয়র আরবান প্ল্যানার রিফাই রাফি রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।গণশুনানিতে টোনা ইউনিয়নের আগামী ২০ বছরের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খাল পুনঃখনন, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ ও টেকসই বেড়িবাঁধ স্থাপনের দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এতে শিক্ষক, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের নিজ নিজ লিখিত মতামত ও প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুর সদরের টোনায় গণশুনানি অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬