ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পূর্ব বিরোধের জেরে ছুড়িকাঘাতে যুবককে হত্যা 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৮ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মধু মিয়া (৩৮) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে। গত সোমবার রাতে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগান অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলিপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাস’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পূর্ব বিরোধের জেরে ছুড়িকাঘাতে যুবককে হত্যা 

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫