ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

অপু দাস, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় বুধবার দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রির বিষয়টি জাসনের কাছে ক্ষোভের কারণ ছিল। এর জেরে গত মঙ্গলবার জাসন শাহিন ইসলামকে মারধরও করেছিলেন। পরের দিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তিনি তার বুকে ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

















