ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে বাকপ্রতিবন্ধী নারী অন্তসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য!

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০২:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৫৫ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহিনশাহী চাঁদপুর গ্রামে ধর্ষণে মানসিক ও বাক প্রতিবন্ধী ২৩ বছরের এক নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারী প্রতিবন্ধী হওয়ায় বাড়ি থেকে বের হন খুবই কম। তবে এ ঘটনায় ধর্ষকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
সরেজমিন এলাকায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জানা যায়, বিগত প্রায় পাঁচ মাস আগে ওই প্রতিবন্ধী নারীর ভীষণ পেট ব্যথা হয়। তীব্র পেট ব্যথা সহ্য করতে না পারায় পরিবারের পক্ষ থেকে গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হয়। এতে কমে না যাওয়ায় তাকে স্থানীয় ডায়গনিক সেন্টারে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলে প্রতিবন্ধী নারী গর্ভবতী নিশ্চিত হওয়া যায়। হঠাৎ তার অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়। পরে বিষয়টি সম্মানের দিকে তাকিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি।
ধর্ষণকারীর বিচারের দাবি জানান ভুক্তভোগী ওই নারীর বাবা ইউনুস কবিরাজ। তিনি বলেন, আমার প্রতিবন্ধী মেয়ের যে এত বড় সর্বনাশ করেছে তার সন্ধান চাই। তাছাড়া ডিএনএ টেস্ট করে প্রকৃত অপরাধী’র খোঁজ চাই।এ সময় তিনি অপরাধীর শাস্তি কামনা করেন।
এ বিষয়ে প্রতিবন্ধীর ভাবি খুকুমণি জানান, আমার ননদের সাথে যে এই ঘৃণিত কাজ করেছে আমরা তার ফাঁসি চাই। এক প্রশ্নের জবাবে তিনি জানান আমরা তো কাউকে দেখিনি এজন্য কাউকে সন্দেহ করছি না। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হোক।
তিনি আরও বলেন, ওই নরীর চিকিৎসা খরচ আমরা খুব কষ্ট করে করে যাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হয়ে মা হবেন সন্তানের বাবা হবে কে। তাছাড়া এদের অবস্থা খুবই দারিদ্র্য সন্তানের দায়িত্ব কে নেবে।
এ বিষয়ে,কালুখালী থানার ওসি মোশাররফ বলেন, এমন কোন ঘটনা নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


















