ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান সম্পন্ন করলো নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুল

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ।
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৩৬ বার পঠিত
প্রথমবারের মতো এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান সম্পন্ন করলো নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুল। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবক অভিভাবিকাগণের উপস্থিতিতে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা প্রাণবন্ত হয়ে ওঠে। ৮ ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিট সময় থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে প্রধান ভূমিকা পালন করেন নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি  অত্র বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, একাডেমিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়ালিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শামসুল ইসলাম টফি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বাচ্চু, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, আসন্ন এস,এস,সি পরীক্ষার্থী ছাত্রীরা ও তাদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আগামী ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের ৯ জন ছাত্রী। তারা হলেন: মোছাঃ ফাহমিদা আক্তার ফারজানা, জান্নাতুন মাওয়া, সুরাইয়া ওহাব, মারজানা আক্তার ফাইজা,আমেনা আক্তার ফারহিন, সৌদিয়া সিদ্দিকী সোহানী, মোছাঃ নুরজাহান, শানু আক্তার জুই এবং তাসনিয়া তাবাসুম। যদিও বা অন্য একটি স্কুলের নিবন্ধনের মাধ্যমে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, তারপরেও তাদের মধ্যে পরীক্ষার আনন্দের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। শুভেচ্ছা বক্তব্যে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম অশ্রুসিক্ত নয়নে বলেন, অনেক কষ্টে গড়া ৩৫ বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান থেকে ছাত্রীরা এই প্রথম এস,এস,সি পরীক্ষা দিতে যাচ্ছে বলে আজ খুবই আনন্দ লাগছে! সেই সঙ্গে তাদেরকে বিদায় দিতে গিয়ে আমাদের বিশেষ করে শিক্ষকদের কষ্টের কথা স্মরণ করতে হচ্ছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা এস,এস,সি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পেরেছে। শুভেচ্ছা বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন কান্না জড়িত কণ্ঠে  বলেন, শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে অবশ্যই পৌঁছাতে হবে এবং স্মরণ রাখতে হবে যেন প্রয়োজনীয় কাগজপত্র বিশেষ করে এ্যাডমিট কার্ড ও প্রশংসা পত্র সহ যাবতীয় দরকারি জিনিস যেন অবশ্যই সঙ্গে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে শিক্ষার্থীকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সর্বক্ষণিক ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও উঠানোয় ব্যস্ত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক। এই  বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সমস্ত নিয়মকানুন মেনে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।”অযথা কোন ঝামেলা সৃষ্টি হলে, অবশ্যই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে বিষয়টি অবশ্যই জানাবে। তারপরেও কোন বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া লেখাপড়ার ক্ষেত্রে জীবনের কোন এক সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাগজপত্র নিয়ে কোন ঝামেলার সৃষ্টি হলে বিশেষ প্রয়োজনে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রথমবারের মতো এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান সম্পন্ন করলো নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুল

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫