ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক ফেব্রুয়ারীতেই নির্বাচন হবে, কোন নাবালক এর কথায় নির্বাচন পিছাবেনা – খোকন তালুকদার 

গাউছ-উর রহমান, মাদারীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৫০ বার পঠিত

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ফেব্রুয়ারীতেই নির্বাচন হবে, কোন নাবালক এর কথায় নির্বাচন পিছাবেনা। বাচ্চা পোলাপান মুখ দিয়ে অনেক কিছুই বলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের যতদিন বয়স তাদের বয়সও কিন্তু ততদিন হয়-নাই। মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দল কতৃক আয়োজিত  বিজয় শোভাযাত্রা শেষে সদর থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন ১৭ বছর বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী  যে সকল ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে সেই সকল পরিবার কিন্তু আগামী দিনে নির্বাচন চায়। গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এই মানুষগুলো রাজপথে জীবন দিয়েছে আপনাদের সেবা করার জন্য না, আপনাদেরকে পাঁচ বছর উপদেষ্টা দেখার জন্য না, আপনাদের নতুন পার্টিকে মাথায় তুলে নাচার জন্য জীবন দেওয়া হয় নাই। এদেশের মানুষের রক্ত দিয়ে যে নতুন স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে হলে একটি সঠিক সুন্দর নির্বাচন দিতে হবে বাংলাদেশের মাটিতে।  উক্ত সংক্ষিপ্ত সমাবেশে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের সঞ্চালনায় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া,জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকিরসহ মাদারীপুর জেলা, সদর উপজেলা , রাজৈর উপজেলা, কালকিনি উপজেলা, ডাসার উপজেলা ও শিবচর উপজেলা   স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক ফেব্রুয়ারীতেই নির্বাচন হবে, কোন নাবালক এর কথায় নির্বাচন পিছাবেনা – খোকন তালুকদার 

সর্বশেষ পরিমার্জন: ০৯:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫