ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠনের পোস্টারিং,জনমনে নানা প্রশ্ন

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর):   রাতের আঁধারে প্রশাসনের নাকের ডগায় পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ।
গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে মঠবাড়িয়ার বিভিন্ন স্থানে পোস্টারিংয়ের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।
ওই পেজে দাবি করা হয়, মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের ব্যানারে মঠবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান ও বক্তব্য লেখা ছিল।
পোস্টারিংয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে পোস্টারিংয়ের ছবিগুলো প্রকাশ করা হয়।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
মঠবাড়িয়া শিবিরের সেক্রেটারি মো. আইয়ুব আলী বয়াতী বলেন, “ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। এ কারণে প্রকাশ্যে এসে পোস্টার লাগানোর সাহস না থাকায় তারা রাতের আঁধারে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড করছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব।
প্রশাসনের তৎপরতার অভাবেই তারা এ ধরনের কার্যক্রম করার সাহস পাচ্ছে। তবে আমরা সতর্ক রয়েছি, যাতে তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে।”
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক বলেন, “বিষয়টি আমরা দেখেছি এবং প্রশাসনকে অবগত করেছি। তারা রাতের আঁধারে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা ছাত্রদল সর্বদা প্রস্তুত আছি, যাতে তারা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।”
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

Share this news as a Photo Card

12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠনের পোস্টারিং,জনমনে নানা প্রশ্ন

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬