ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৩৪ লক্ষ টাকার মালামাল লুট!

প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৭৯ বার পঠিত
বান্দরবানের লামা বাজারে প্রভাবশালী নেতা মোঃ আলমগীরগং-এর নেতৃত্বে কাপড় ব্যবসায়ী আব্দুল মাবুদ সওদাগরের দোকানে তালা ভেঙে প্রায় ৩৪ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট এবং তাঁকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুরে লামা সাংবাদিক ফোরাম অফিসে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মাবুদ সওদাগর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ব্যবসায়ী আব্দুল মাবুদ সওদাগর (৫৫) জানান, ১৩/১১/২০২৫ ইং তারিখ, রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় আসামীগণ পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে অপরাধ সাধনকল্পে রাতের আঁধারে লামা বাজারস্থ তাঁর মালিকানাধীন “আবদুল মাবুদ ক্লথ ষ্টোর” এর ৭, ৭/এ এবং ৯নং স্টল বা দোকানের তালা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে।তিনি অভিযোগ করেন, ডাকাত, সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির আসামীগণ এ সময় দোকান থেকে আনুমানিক ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকার মালামাল (যেমন- শাড়ী, থ্রি-পিচ, থান কাপড়, লুঙ্গি, বিয়ের শাড়ী, কম্বল, শাটিং-শুটিং কাপড় ইত্যাদি) এবং নগদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা লুটপাট করে নিয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ৩০,৬০,০০০/- (ত্রিশ লক্ষ ষাট হাজার) টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়েছে।ভুক্তভোগী ব্যবসায়ী জানান, জনৈক মো: শফি নামক একজন ব্যক্তি আসামীগণকে দেখতে পেয়ে মুঠোফোনে তাঁকে ঘটনার বিষয়ে অবগত করেন। ঘটনার পর তিনি আসামীগণের সঙ্গে কথা বললে, আসামীগণ তাঁকে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে মর্মে মারাত্মক প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন।অভিযোগকারী আরও জানান, ঘটনার খবর পেয়ে মো: শফি, সাংবাদিক আবুল হোসেন ও লামা থানার দায়িত্বরত পুলিশ অফিসার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রাণনাশের আশঙ্কায় সামান্য বিলম্বে হলেও তিনি অভিযুক্তদের বিরুদ্ধে লামা থানায় এজাহার দায়ের করতে বাধ্য হয়েছেন।এজাহারে আব্দুল মাবুদ সওদাগর মোট ৬ জন নামীয় আসামী এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামীকে অভিযুক্ত করেছেন। নামীয় আসামীরা হলেন: ১। মোঃ কামাল উদ্দিন (৫৫), পিতা- মৃত ইছহাক সওদাগর।২। মোঃ মিজান (৩২), পিতা- মৃত সিদ্দিক আহমদ।৩। সোহান (২৫), পিতা- অজ্ঞাত।৪। লোকমান (৪৫), পিতা- মৃত বাছা মিয়া।৫। নুরুল আমিন (৫০), পিতা- মৃত আহমেদ উল্লাহ (সর্বসাং- ২নং ওয়ার্ড, লামা পৌরসভা)।৬। আব্বাস মিয়া (৫২), পিতা- বুজুরুস মিয়া (সাং- মগবাজার, চকরিয়া পৌরসভা, কক্সবাজার)।সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ব্যবসায়ী অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে লুট হওয়া মালামাল উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

৩৪ লক্ষ টাকার মালামাল লুট!

প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫