ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী বনাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 

প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১৯৩ বার পঠিত
নওগাঁ জেলা শহরের চকপ্রসাদ ফুটবল মাঠে শুক্রবার ( ৩ অক্টোবর ২০২৫ ) বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বনাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা সেক্রেটারি ও নওগাঁ-৫ (সদর) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ.স.ম. সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুল ইসলাম এবং সাবেক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পৌরসভা মাওলানা মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অত্যন্ত জমজমাট ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। খেলা দেখতে মাঠের চারপাশে ছিল দর্শকের ঢল। প্রধান অতিথি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম তার বক্তব্যে বলেন, “আজকের খেলা ছিল সত্যিই অসাধারণ। যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামীতে আমরা আরও এ ধরনের আয়োজন করব।” রোমাঞ্চকর এ খেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ৪-০ গোল ব্যবধানে বিজয় লাভ করে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোল শূন্য থাকে। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন সাবেক ছাত্রশিবির কর্মী ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির এবং গণমাধ্যমকর্মী ওসমান গনি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম রতন। পুরস্কার বিতরণী পর্ব ছিল অত্যন্ত আনন্দঘন। পুরো আয়োজনের ভিডিও চিত্র ধারণ করেন জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এবং জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বনাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 

প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫