ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রেমের বিয়ে, নিরাপত্তা চেয়ে দম্পতির সংবাদ সম্মেলন

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২৪ বার পঠিত
মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া:  বগুড়ার শেরপুর উপজেলায় প্রেম করে বিয়ে করা এক দম্পতি নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত মো জুয়েল মিয়া ও তার স্ত্রী মোছা মায়মুনা খাতুন জানান, তারা উভয়ই প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গত ৪ এপ্রিল ২০২৬ শেরপুর উপজেলার খানপুর কাজী অফিসে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। জুয়েল মিয়া উপজেলার খামারকান্দি ফুলবাড়ি এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং মায়মুনা খাতুন একই উপজেলার জুয়ানপুর গাড়ীদহ এলাকার মামুনুর রশিদের মেয়ে।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে মায়মুনার পরিবার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে নিজেদের সম্মতির ভিত্তিতে তারা বিবাহ সম্পন্ন করেন।
জুয়েল মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তারা নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না। মায়মুনার পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে শেরপুর থানায় অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তারা বর্তমানে বাড়িছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।
মায়মুনা খাতুন বলেন, আমি স্বেচ্ছায় জুয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমি আমার স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চাই। পরিবারের পক্ষ থেকে যে হয়রানি করা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত।
এ অবস্থায় দম্পতি বগুড়ার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রেমের বিয়ে, নিরাপত্তা চেয়ে দম্পতির সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬