ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ফুলবাড়ীতে যুব নেতৃত্বে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা সভা

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী:   কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুব নেতৃত্বে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) আয়োজিত সভায় সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, উপজেলা সাইবার কমিটির সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও কিশোরীদের অনলাইন হয়রানি ও ডিজিটাল সহিংসতার ঝুঁকিও বাড়ছে। ভুয়া ফেসবুক আইডি, অশালীন বার্তা, ব্যক্তিগত ছবি-ভিডিওর অপব্যবহার, ব্ল্যাকমেইল, হুমকি ও ব্যক্তিগত তথ্য প্রকাশসহ বিভিন্নভাবে ডিজিটাল হয়রানির ঘটনা ঘটছে।
সভায় উপস্থাপিত জরিপের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের অনেকেই কোনো না কোনো সময় অনলাইন হয়রানি বা ডিজিটাল সহিংসতার শিকার হয়েছেন।
তবে এসব ঘটনায় কোথায় এবং কীভাবে অভিযোগ করতে হয়, সে বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই।
বক্তারা নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা, আইনের কার্যকর প্রয়োগ এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক শিক্ষা জোরদার, সাইবার অপরাধের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও যুব নারীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের পক্ষ থেকে ১০ দফা নাগরিক দাবি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ফুলবাড়ীতে যুব নেতৃত্বে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা সভা

সর্বশেষ পরিমার্জন : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬