ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফুলবাড়ীতে যুব সমাজের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ৬২ বার পঠিত
মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেন যুব বিভাগ ছড়ার পাড় ইউনিট শাখা।
জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, তেল, পিয়াজ, ডাল, সাবান সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার অসহায় পরিবারগুলো ঈদের আগে কিছুটা স্বস্তি পায়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোঃ মশিউর রহমান, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
বিশিষ্ট সমাজসেবক জনাব মশিউর রহমান বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত তাহলে অসহায় মানুষগুলোও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ফুলবাড়ীতে যুব সমাজের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬