ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রীর সহকারী বিজন কান্তি সরকার

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ৪৩ বার পঠিত

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা উত্তর গ্রামের কৃতি সন্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী( প্রতিমন্ত্রী পদ মর্যাদায়) বিজন কান্তি সরকারকে তার নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করলেন। গত ১০ এপ্রিল তিনি দুইদিনের সরকারি সফরে হালুয়াঘাটে আসেন। এর মধ্যে ১০ এপ্রিল রোজ শুক্রবার হালুয়াঘাট বাজারস্হ রাধা গোবিন্দ মন্দিরে রাম সাহা উৎসবে যোগদান এবং বক্তব্য প্রদান করেন।পরে রাতে হোটেল ইমেক্সে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মরহুম আলী আজগরের ৫ম মৃত্যু বার্ষিকী পালনে এক অনুষ্ঠানে যোগদান করেন।১১ এপ্রিল রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় নিজ গ্রাম উত্তর খয়রাকুড়ি সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির,শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির আয়োজনে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়। গ্রামের সকল সদস্য এক হয়ে প্রথম বারের মত মন্ত্রী পদ মর্যাদায় একজনকে পেয়ে আবেগ হয়ে পরেন।গ্রামের ছোট বড় সকলকে একসাথে পেয়ে নিজেও আবেগে আপ্লুত হয়ে পরেন। তিনি মন্দির প্রাঙ্গনে এসে পৌছালে গেইট থেকে ফুলে ছিটিয়ে বরন করে নেওয়া হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং সাবেক সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রথমেই তাকে ফুল দিয়ে বরন করে নেয় পুজা উদযাপন কমিটি, রাধা গোবিন্দ মন্দির ও দূর্গামাতা মন্দির, সনাতন যুব সংঘ, কামাক্ষা মাতা মন্দির কমিটি, শ্মশান মন্দির কমিটি, রেনেসাঁ কো অপারেটিভ, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা বিপুল ঘোষ,পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, হিন্দু কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি মন্টি সরকার, উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সহ সভাপতি সজল সরকার, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার লিটন, সদস্য রন্জয় সরকার, গকুল সরকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় সরকার, আনন্দ ঘোষ,বিকাশ সরকার,তাপস সরকার,অমলেন্দু সরকার,নয়ন দাস,সুশিল ভাট,নয়ন সরকার, কমল আচার্য, লিটন রায় চৌধুরী, অপু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজন কান্তি সরকার প্রারম্ভি বক্তব্যে তাকে নিজ গ্রামের বাড়িতে এমন করে বরন করে নেওয়াকে আন্তরিক ভাবে গ্রহন করে আয়োজন কারিদের কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং তার এই গ্রামে বেরে উঠার পিছনে তার শিক্ষক, পরামর্শদাতা, প্রয়াত বয়জেষ্ঠদের কৃতজ্ঞতা সহিত স্মরণ করেন। তিনি প্রতিটি ব্যাক্তির নাম শ্রদ্ধার সহিত স্মরণ করে কি ভাবে তারা তাকে এ পর্যন্ত এনেছেন বলেন। তিনি তার দায়িত্ব পালন কালিন সময়ে সবার সহযোগিতা ও কামনা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্দির কমিটির সম্পাদক স্বপন ধর।



















