ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
‘ফেব্রুয়ারিতে নির্বাচন চাই’—কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভে পাঁচ দফা দাবি

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৩ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা গেটে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলীয় শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার।
এ ছাড়া শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, জামায়াতের ইবি থানা আমীর রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এবং উলামা বিভাগের আব্দুল আলীম বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন এবং পাঁচ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবিগুলোর মধ্যে-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন
২. জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা
৪. সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
অপরদিকে একই দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:


















