ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ফোরকান চৌধুরী ও নুরুল আলম মেম্বারের নেতৃত্বে ধানের শীষের প্রচারণা

কক্সবাজার প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৮৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গ্রামে-গঞ্জে,পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন বিএনপি’র নেতাকর্মীরা।রাতদিন ভর দুপুরেও বিরতিহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।সারাদেশের ন্যায় উখিয়া-
টেকনাফেও বিরাজ করছে নির্বাচনী আমেজ।কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) সংসদীয় আসন থেকে প্রতিবারের মত এবারও বিএনপি থেকে প্রার্থী মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি, সাবেক চারবারের সাংসদ ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।দলীয় প্রতীক ধানের শীষ এবং প্রার্থী শাহজাহান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা, মিছিল- সমাবেশ ও উঠান বৈঠক করে সাড়া ফেলেছেন উপজেলার পালংখালী ইউনিয়নের কয়েকজন ধানের শীষ পাগল বিএনপি নেতাকর্মী।তার মাঝে উল্লেখ যোগ্য হলেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী,পালংখালী ইউপি’র ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম মেম্বার,সাবেক মেম্বার সেলিম জাহাঙ্গীর,তরুণ বিএনপি নেতা জাফর ইকবাল,হেলাল উদ্দিন আহমেদ,আকবর আহমেদ,অছিয়র রহমান,ইকবাল হোসাইন,মীর কাসেম মীরু,শাহ আলমগীর,উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সাবেক ছাত্রদল সভাপতি রিদুয়ান সিদ্দিক,উপজেলা যুবদল নেতা আনোয়ার শিকদার,সরওয়ার শিকদার,নুরুল আলম,যুবদল ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মনু,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল মিশু,ইউনিয়ন সভাপতি রোশন আলী,যুবদল নেতা দেলোয়ার হোসাইন টিসু, গিয়াস উদ্দিন, বেলাল হোসাইন কালু,ছাত্রদল নেতা দেলোয়ার হোসাইন বাপ্পি,রফিকুল ইসলাম আইমন,মাযরুল আনোয়ার,যোসেফ শাহরিয়া সোহান সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।নামোল্লেখিতদের নেতৃত্বে পালংখালী ইউনিয়নের বালুখালীর জুমের ছড়া,উখিয়ার ঘাট,তেলীপাড়া,কুলাল পাড়া,ঘাটির বিল,ঘোনার পাড়া,বাজার পাড়া,পশ্চিম পাড়া,বালুখালীর ছড়া,শিয়ালিয়া পাড়া,জমিদার পাড়া,বানুর বাপেরখীল,দক্ষিণ পাড়া,রহমতের বিল,ধামনখালী,গৌজুঘোনা,পূর্ব পাড়ায় চষে বেড়াচ্ছেন দলবল নিয়ে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বিএনপি ,তার আদর্শ,বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের প্রচার পত্র বিলি সহ নানা ইতিবাচক ইস্তেহার তুলে ধরছেন।ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর জন্য ভোট প্রার্থনা করে চলছেন।তারা আশাবাদী আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবেন।
আরও পড়ুন:


















