ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বগুড়ায় আওয়ামী লীগ নেতা দুলুর ছেলে ও ভাতিজা গ্রেফতার

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৭০ বার পঠিত

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি, বগুড়া জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান দুলুর ছেলে এবং তার ভাতিজাকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আসাদুর রহমান দুলুর ছেলে মাহরুখ আল রুহান ওরফে অরিত্র এবং দুলুর বড় ভাই আতাউর রহমান বাবুর ছেলে তথা দুলুর ভাতিজা আররিম। তাদের মধ্যে অরিত্র নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং আররিম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা গত বছরের ১১ নভেম্বর দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


















