ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
বগুড়ায় ১ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩ বার পঠিত

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে অভিযান চালানো হয়। এ সময় মোকামতলা-টু-বগুড়া গামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সিএনজিটি আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অবস্থান করছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আবেদ আলী (৪০), পিতা মোঃ মোফাজ্জল হোসেন, গ্রাম শিমুলবাড়ী দোলাপাড়া, ওয়ার্ড নং-৬, ডাকঘর মিয়াপাড়া এবং মোঃ রাসেল মিয়া (২৮), পিতা মৃত হযরত আলী, গ্রাম পূর্ব ফুলমতী যোগীপাড়া, ওয়ার্ড নং-৫, ২ নং নাওডাঙ্গা ইউনিয়ন; উভয়ের থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘খ’ সার্কেলের কর্মকর্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।






















