ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী কক্সবাজারে গ্রেপ্তার

‎আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
‎
‎জুলাই গণ-অভ্যুত্থানে হামলা, হত্যা ও সহিংসতার একাধিক মামলার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার সদরের সীমান্ত এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন, সংগঠনটির জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ভাদু এবং স্থানীয় নেতা ফেরদৌস।
‎
‎ডিবি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি। কক্সবাজারে তাদের অবস্থানের গোপন খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়।
‎
‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, আসামিদের বগুড়ায় ফিরিয়ে আনা হচ্ছে এবং মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

‎বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী কক্সবাজারে গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬