বগুড়া হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির অভিষেক, সংবর্ধনা ও আলোচনা সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৮৮ বার পঠিত

মো: সাদিকুর রহমান,বগুড়া।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির (এডহক কমিটি) সম্মানিত সভাপতি ও সদস্যদের অভিষেক উপলক্ষে রবিবার দুপুরে স্কুলের হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ পারিজাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভার্নিং বডির সভাপতি সজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল কবীর।
এ সময় বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য শাহিনুর রহমান, গভার্নিং বডির শিক্ষক প্রতিনিধি ফেরদৌস আলম, ইউপি সদস্য আব্দুল লতিফ, সদর থানা শ্রমিক দলের সহ সভাপতি মাহবুবুর রহমান মুক্তি, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ ঠান্ডু সকল শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দ।


















