ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ডিগনিটি কিট বিতরণ

Oplus_16908288

জাহিদ হাসাস,বান্দরবান:   বান্দরবানের লামার বন্যা দুর্গত এলাকায় মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্প ও বন্যাগ্রস্তদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থা ‘গ্রীন হিল’-এর উদ্যোগে পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুরা পাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তা দেয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। বন্যা-পরবর্তী সময়ে যাতে কোনো মারাত্মক রোগ ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, কিশোরী ও গর্ভবতী মা-সহ ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডা. সাকিব।
এ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কায়সার, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়–য়া, এমটিইপিআই মো. মোস্তফা ও গ্রীন হিলের মিডওয়াইফরা উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি কিশোরী ও শিশুদের ইপিআই ভ্যাকসিনও দেওয়া হয়।ক্যাম্প থেকে ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মাকে বেবি কিট, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে ডিগনিটি কিট এবং ৬০ জন কিশোরীকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম) কিট দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ-র প্রোগ্রাম এনালিস্ট (এসআরএইচআর) মো. জামান, জেলা কর্মকর্তা তিমুথি খেয়াং, জাপাইগো এসআরএইচআর জেলা সমন্বয়ক ডা. জনি চাকমা এবং গ্রীন হিল সংস্থার উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মার্মা।
উল্লেখ্য, সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লামার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি হওয়া সম্ভবনা থাকায়, এই স্বাস্থ্যঝুঁকি কমাতেই জরুরি ভিত্তিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ডিগনিটি কিট বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬