ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বরগুনায় আসামি ছিনতাইয়ের চেষ্টা, বিএনপি নেত্রী গ্রেপ্তার

মাসুম বিল্লাহ বরগুনা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৯৮ বার পঠিত
আটক আসামিকে ছিনতাই ও পুলিশের কাজে বাঁধাদেয়া মামলায় বরগুনার পাথরঘাটা মহিলা দলের সভানেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় ১৮ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে বরগুনা থানার নিয়মিত মামলার আসামী মো. সোহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে ইসরাত জাহান শিরিন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম(২৩) থানার অফিস কক্ষ ও থানা হাজতখানার সামনে থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা পুলিশের সাথে খারাপ আচরণ করলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাজে বাধা প্রদান সহ আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার  মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, গতকালকে এধরনের একটা ঘটনা আমি শুনেছি, শোয়ান নামের এক লোক পাথরঘাটা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিনের মেয়ে জামাই, পুলিশ তাকে গ্রেফতার করেছে । এখবর শুনে তিনি মেয়েকে নিয়ে ওসির কাছে গিয়েছেন সে সময় হয়তো একটু উচ্চবাচ্য কথার কাটাকাটি হয়েছে। এজন্য মহিলা মানুষ থানায় হাজত থেকে আসামি ছিনতাই করতে গেছে এটা ওসির সাজানো নাটক। গত ৫আগষ্টের পর এখনও তারা বরগুনা আছে। এর আগে ডিআইজি বরগুনা প্রোগ্রাম করেছে তার কাছে বলেছি যে,৫ আগস্ট এর আগে যারা দায়িত্ব পালন করেছে  পুলিশের এস আই, ওসি, সার্কেল এসপি তাদের কে এখান থেকে তাদেরকে উড্রো করার জন্য  তাদের সামনেই অনুরোধ করেছি।এসকল অফিসার যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে বরগুনার মানুষ তাদেরকে অপছন্দ করে। আজকে সেই আওয়ামী রেজিমেন্ট সেই অফিসাররা বরগুনায় রয়েছে। তারা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য অত্যন্ত সুকৌশলে এই কাজগুলো করছে।  সবশেষে এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, অবশ্যই কেন্দ্রকে জানিয়েছি এবং ডিআইজি মহোদয়ের সাথে কথা বলবো এবং দলীয়ভাবে বসে প্রশাসনের বিরুদ্ধে  কি কর্মসূচি গ্রহণ করা যায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ভবিষ্যতে  পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধ সংঘটিত হলে তাদের বিরুদ্ধেও কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বরগুনায় আসামি ছিনতাইয়ের চেষ্টা, বিএনপি নেত্রী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৯:২১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫