বরগুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৬৯ বার পঠিত

বরিশাল বিভাগের বরগুনা জেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। পরে মেয়েটির বাবা মন্টু থানায় বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক সপ্তাহ পর, ১১ই মার্চ, মন্টুর নিজ বাড়ির পেছনের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্ত্রী বাদী হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করেন। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহত মন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিহত মন্টুর পরিবারের সঙ্গে ফোন কলে কথা বলেছেন। ফোন কলে তারেক রহমান বলেন, “বিএনপি তার পরিবারের পাশে থাকবে” এবং পরিবারকে সহায়তা করার আশ্বাস দেন। ফোন আলাপের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ আরও অনেক নেতাকর্মী। নিহত মন্টুর স্ত্রী তারেক রহমানের কাছে তার স্বামীর হত্যার বিচার ও সাহায্য চেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”




















