বরিশালে শিশু ধর্ষনের অভিযুক্ত সুজন গন-পিটুনিতে নিহত

- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৬৮ বার পঠিত

বরিশাল নগরীর এক ৪ বছরের শিশুকে ধর্ষন করার চেষ্টা করেন এক যুবক। অভিযুক্ত সুজন(২৫) সে একটি ৪ বছরের শিশুকে ধর্ষন করার চেষ্টা করেন। যখন শিশুটি চিৎকার করে তখন তাকে ছেরে দেয়া হয় এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুটির পরিবার। আজ শনিবার সন্ধ্যায় সুজন-কে ধান গবেষণা রোডে আটক করে স্থানীয় জনগণ। তারপর তাকে গন-পিটুনি দেয়া হয়। রাত ৮ টার সময় আহত অবস্থায় সুজনকে পুলিশের কাছে তুলে দেয়া হয়। পুলিশ আহত সুজনকে শেরে-বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
তার মৃত্যু নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। সুজন নগরীর ধান গবেষণা রোডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এলাকার জনগনের দাবি সুজন মাদকাসক্ত ছিল। কিছু দিন আগে সে একটি ছিনতাই করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে ধর্ষন করার অভিযোগ মিথ্যা বলে অভিযোগ করেছেন সুজনের পরিবার। তারা বলছেন এলাকায় মাধক নিয়ে ঝামেলায় সুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে



















