ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা: চাঁদা দাবি, সভাপতিকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— বোয়ালিয়া থানার মিয়াপাড়া এলাকার মৃত ডব্লিউর ছেলে নুরে ইসলাম মিলন (৪৫), রাজপাড়া থানার মৃত মানিকের ছেলে সুরুজ আলী (৩০), নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে মিশাল (৩০), বোয়ালিয়া থানার ষষ্টিতলা এলাকার সাইদ আলী (৩৮), বহরমপুর এলাকার মৃত মানিকের ছেলে ইব্রাহিম (৪০) এবং রেন্টু (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে অভিযুক্তরা প্রেসক্লাব পরিচালনার কথা বলে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি নিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে। সেখানে উপস্থিত হয়ে তারা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে তার মাথার কাছে ধরে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হামলাকারীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। পরে হামলাকারীরা তার কোমরের নিচে উরুতে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার উরুতে মোট ১৩টি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ সময় হামলাকারীদের অন্য সদস্যরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ রয়েছে। প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পালানোর সময় তারা প্রাণনাশের হুমকিও দেয়।
হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ফেলে রেখে যায়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর কুমিল্লা-চ-৫১-০০২৮ বলে জানা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে।
মামলার এজাহারে কয়েকজন প্রত্যক্ষদর্শীর নামও উল্লেখ করা হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা নেওয়ার পর থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে রাজশাহীর সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


















