ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বসন্তপুরে যুবতী মেয়ের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ীতে সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবতী মেয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে হামলা,মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা চুরির দাবি করা হয়েছে।
অভিযোগের বিবরণ:
​রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের বাসিন্দা মোছাঃ মায়া বেগম (৪০), স্বামী মো: একরাম তালুকদার, থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তাদের সাথে একই এলাকার প্রতিবেশী মোঃ আলম শেখ (৫৫), মোঃ আসিফ শেখ (২৪), মোঃ শাহিন শেখ (৩৫), এবং মোছাঃ ভুর বেগম (৩৫) এর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
​অভিযোগপত্র অনুযায়ী, গত ২৯ জুলাই ২০২৩ তারিখ বিকেলে অভিযুক্ত ১নং বিবাদী মোঃ আলম শেখ পূর্ব শত্রুতার জেরে মায়া বেগমের বাড়ির সামনে এসে তার ও তার পরিবারের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মায়া বেগম গালিগালাজ করতে নিষেধ করলে আলম শেখ তাকে মারধর করার জন্য উদ্যত হয়।
​মেয়ের উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টা:
​মায়া বেগম জানান, এই সময় তার মেয়ে মোছাঃ কবিতা খাতুন (২১) এগিয়ে এসে তার মাকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্তদের আক্রোশ তার উপর গিয়ে পড়ে। ১নং বিবাদী আলম শেখের নির্দেশে অন্যান্য অভিযুক্তরা বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে কবিতা খাতুনের উপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের ফলে কবিতার মাথায় ও মুখে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
​অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা কবিতা খাতুনের পরিহিত কাপড় টেনে ছিঁড়ে ফেলে এবং তার শ্লীলতাহানির চেষ্টা চালায়।
​চুরি ও হুমকির অভিযোগ:
​মায়া বেগম দাবি করেন, এই গোলমালের ফাঁকে ১নং বিবাদী মোঃ আলম শেখ তাদের ঘরের ভিতর গিয়ে স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। ঘটনার পর অভিযুক্তরা মায়া বেগম ও তার মেয়েকে এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করলে প্রাণে মেরে ফেলার এবং তাদের সম্পত্তি দখল করার হুমকি দিয়ে চলে যায়।
​চিকিৎসা ও আইনি ব্যবস্থা:
​ঘটনার পর মায়া বেগম এবং তার মেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মায়া বেগম জানান, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।
​এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানিয়েছে, তারা অভিযোগটি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বসন্তপুরে যুবতী মেয়ের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬