ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   ব্রেন টিউমারে আক্রান্ত, উন্নত চিকিৎসায় প্রয়োজন ৮ লাখ টাকা; সহায়তার আবেদন

কুড়িগ্রামের উলিপুরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন চন্দ্র (৬০)। দীর্ঘদিন ধরে মরণব্যাধির সঙ্গে লড়াই করতে গিয়ে চিকিৎসার পেছনে নিজের জমানো অর্থ ও সহায়-সম্বল প্রায় সবই শেষ হয়ে গেছে তার। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। কিন্তু নিঃস্ব নগেনের পরিবারের পক্ষে এই বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

নগেন চন্দ্র উপজেলার পূর্ব নাওডাঙ্গা গ্রামের মৃত পরবা চন্দ্রের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে নগেনের চিকিৎসা চালাতে গিয়ে তার জমানো অর্থ শেষ হয়ে গেছে। একদিকে নিজের চিকিৎসার ব্যয়, অন্যদিকে পরিবারের দৈনন্দিন ভরণপোষণের খরচ—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নগেন অসুস্থ হয়ে পড়ায় পুরো পরিবারও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
স্বজনদের ভাষ্য, সময়মতো প্রয়োজনীয় উন্নত চিকিৎসা করানো সম্ভব না হলে নগেনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই নগেনকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
নগেনের পরিবার জানায়, একজন মানুষের জীবন রক্ষায় সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও বড় ভূমিকা রাখতে পারে। সমাজের বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও প্রবাসীসহ মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে এলে নগেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
পরিবারের পক্ষ থেকে নগেন চন্দ্রের চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি মানবিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, মানুষের সহানুভূতি ও আর্থিক সহযোগিতায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম নগেন আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
নগেন চন্দ্রের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর:
বিকাশ/নগদ: ০১৯২০-৯৩৮২০৬

Share this news as a Photo Card

জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

সর্বশেষ পরিমার্জন : ০৪:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬