ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বাঁশখালীতে বিজয়ী প্রার্থী গেলেন প্রতিদ্বন্দ্বীকে বরণ করে নিতে

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী(চট্টগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৩ বার পঠিত

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী(চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সৌহার্দ্য ও রাজনৈতিক সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সদ্য নির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ফুল দিয়ে বরণ করে নেন।
১৪ফেব্রুয়ারী শনিবার বিকালে এ সৌজন্যে সাক্ষাৎ হয়। এই সময় উভয় নেতা করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচন-পরবর্তী সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগকে গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৯৩,১৬৭ ভোট। ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৩,১০৫ ভোট। অপরদিকে ফুটবল প্রতীকের প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী পেয়েছেন ৫৫,৪৯২ ভোট।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচন শেষে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।



















