ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাঁশজানী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন

শাহীন শহীদ
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮১ বার পঠিত

Oplus_131072

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে।  বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর  প্রতিবাদ জানায়  এবং ক্যামেরাটি অপসারণের দাবি জানায়। রোববার  দিবাগত রাতে বিএসএফ কর্তৃক সিসি ক্যামেরাটি স্থাপনের পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদটি বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখায় অবস্থিত। দেশভাগের আগে থেকে এই মসজিদে দুই দেশের সীমান্তবর্তী মানুষ একসাথে নামাজ আদায় করে আসছেন। মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন বলেন- মসজিদটি আমাদের পূর্বপুরুষরা স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। আমরা একসাথে একই মসজিদে নামাজ পড়ি। মসজিদটি পুরাতন হয়ে যাওয়ায় নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হলে বিএসএফ বাঁধা দেয়। তাদের বাঁধায় দুই বছর ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের অন্ধকারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে যায়, যা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফায় ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানানো হয়েছে, সিসি ক্যামেরাটি অপসারণের জন্য বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হয়েছে। এছাড়াও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদটি দুই দেশের সীমান্ত রেখায় অবস্থিত হওয়ায় এটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। দেশভাগের আগে থেকে এই মসজিদে দুই দেশের মানুষ একসাথে নামাজ আদায় করে আসছেন। তবে বিএসএফের এই সিসি ক্যামেরা স্থাপন এবং মসজিদের সংস্কার কাজে বাধা প্রদান সীমান্ত এলাকার শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এলাকাবাসী  জানান, সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিএসএফ সদস্যের উপস্থিতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সচেতন রয়েছেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন- ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে নো-ম্যানস ল্যান্ডের একটি মসজিদের সামনে বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করেছে। আমরা এটিকে সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হিসেবে দেখছি। ক্যামেরাটি অপসারণের জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাঁশজানী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন

সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫