ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৯ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উলিপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। তিনি নববর্ষ উদযাপনকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপন নিশ্চিত করতে হবে।”
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপত্তা জোরদারের বিষয়। অনুষ্ঠানকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আতাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নববর্ষ উদযাপনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষে, একটি বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


















