ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কাজে গতিশীল করতে জনস্বার্থে এই সিদ্ধান্ত
বাগেরহাটে তিন পৌরসভায় একযোগে ১২ কর্মচারিকে বদলী

ফকির গোলাম তাবরেজ
- সর্বশেষ পরিমার্জন: ০৯:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৬২ বার পঠিত

বাগেরহাটের তিনটি পৌরসভার ১২ জন কর্মচারিকে একযোগে বদলী করেছে স্থানীয় সরকার বিভাগ। বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। বদলী হওয়া এই কর্মচারিদের আগামী ১৯ জুন স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাগেরহাট পৌরসভাগুলোতে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলী করল স্থানীয় সরকার বিভাগ।
এরমধ্যে বাগেরহাট পৌরসভার বেশ কয়েকজন কর্মচারির বিরুদ্ধে পৌরসভার নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের ৪৬০০০০০০০৬৩৯৯০০৩২৪-৯ নম্বর পরিপত্রের নির্দেশনার আলোকে বাগেরহাট পৌরসভা, মোংলাপোর্ট পৌরসভা ও মোরেলগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মচারিদের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে জনস্বার্থে এই বদলী করা হল।
তারা হলেন, বাগেরহাট পৌরসভার বাজার পরিদর্শক এ কে এম সেলিম, সহকারি কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারি প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারি মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিন্মমান সহকারি কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন, আশীষ কুমার হোড়, প্রধান সহকারি মো. রফিকুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির, রোড রোলার চালক দীপু বিশ^াস, মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর এস এম বাদল, মোংলাপোর্ট পৌসভার নিন্মমান সহকারি কাম মুদ্রাক্ষরিক মো. হাসান ও রোড রোলার চালক মো. সিদ্দিক। এরমধ্যে বাগেরহাট পৌরসভার সর্বোচ্চ নয়জন কর্মচারিকে একযোগে বদলী করল স্থানীয় সরকার বিভাগ।
আরও পড়ুন:





















