ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাগেরহাটে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

এম জাহিদ, বাগেরহাট সদর
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ৪২ বার পঠিত

বাগেরহাটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১২ঃ০০ ঘটিকায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোর পথের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী শেখ ওয়াহিদুজ্জামান রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াদা এর চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি, আলোর পথের সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক জন্মভূমি পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা আব্দুর রব, ব্লাড বাগেরহাট এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জাদু, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর পথের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, আর টিভির বাগেরহাট প্রতিনিধি মোঃ শামসুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রেজাউল ইসলাম রতন, নজরুল ইসলাম, নাইমা জাহান কনি, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, নার্সিং ইনস্টিটিউট নার্স এবং বিভিন্ন রক্তদাতা সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন, আলোর পথের যুগ্ন সম্পাদক মো:আল-আমীন সরদার।
এর আগে বিভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যদের সমন্বয়ে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রাটি বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় শেখ ওয়াহিদুজ্জামান রাজা বলেন, ব্লাড সংকট মোকাবেলায় বাগেরহাটে একটি ব্লাড ব্যাংক স্থাপন করা হবে। সেই সাথে তিনি আলোর পথ নামক সংগঠনটি পরিচালনা করার ঘোষণা দেন। বাগেরহাটে রক্তের অভাবে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সে তৌহিদুজ্জামান রাজা।
আরও পড়ুন:




















