ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বাজার করা নিয়ে বাকবিতন্ডা: উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বাজার করা নিয়ে বাকবিতন্ডায় স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ আনোয়ারা বেগম (২৭) উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার হাকিম পাড়ার আব্দুল মজিদের মেয়ে এবং উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার আব্দুল জলিলের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাজার করার জন্য টাকা চাওয়া নিয়ে স্বামী মো. জলিল (৩৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত জলিল তার স্ত্রীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সোনারপাড়া এলাকায় অবস্থিত ইউনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে বিকাল অনুমান সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে উখিয়া থানার এসআই মিজান ও এএসআই দিদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


















